Refund policy

📦 selleroo-এর রিটার্ন এবং রিফান্ড পলিসি (Return & Refund Policy)

selleroo-তে আমরা আপনার প্রতিটি অর্ডারের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। তবুও কোনো কারণে পণ্যে সমস্যা থাকলে, আপনার অধিকার ও আমাদের সততা বজায় রাখতে একটি সহজ রিটার্ন পলিসি নিচে দেওয়া হলো:

১. ৭ দিনের সহজ রিটার্ন পলিসি (7-Day Return Policy)

পণ্য হাতে পাওয়ার পর থেকে সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত আপনার কাছে রিটার্ন করার সুযোগ থাকবে। তবে কাস্টমাইজড পণ্যের (যেমন: আপনার ছবি ও নাম দিয়ে তৈরি ফ্রেম) ক্ষেত্রে শুধুমাত্র উৎপাদনগত ক্রুটি (Manufacturing Defect) বা ভুল প্রোডাক্ট ডেলিভারি হলে তা রিটার্ন নেওয়া হবে।

২. আনবক্সিং ভিডিও বাধ্যতামূলক (Unboxing Video is Mandatory) ⚠️

আপনার অর্ডারটি ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নেওয়ার পর প্যাকেটটি খোলার সময় অবশ্যই একটি স্পষ্ট আনবক্সিং ভিডিও (Unboxing Video) করতে হবে।

  • ভিডিওতে প্যাকেটের লেবেল এবং চারপাশ স্পষ্ট দেখা যেতে হবে।

  • প্যাকেট খোলার পর যদি প্রোডাক্ট ভাঙা, স্ক্র্যাচ পড়া বা ভুল সাইজ/কালার পাওয়া যায়, তা ভিডিওতে দেখাতে হবে।

  • অনুরোধ: কোনো প্রকার আনবক্সিং ভিডিও ছাড়া পরবর্তীতে প্রোডাক্ট ড্যামেজ বা মিসিং সংক্রান্ত কোনো কমপ্লেইন বা রিটার্ন রিকোয়েস্ট গ্রহণযোগ্য হবে না।

৩. রিটার্ন বা এক্সচেঞ্জের শর্তাবলী (Conditions for Return)

রিটার্ন কার্যকর করার জন্য পণ্যটি নিচের শর্ত পূরণ করতে হবে:

  • প্রোডাক্টটি সম্পূর্ণ অব্যবহৃত (Unused) এবং ফ্রেশ অবস্থায় থাকতে হবে।

  • আসল প্যাকেজিং এবং ইনভয়েস/ডেলিভারি স্লিপ অক্ষত থাকতে হবে।

৪. রিফান্ড ও সলিউশন প্রসেস (Refund & Resolution)

ভিডিও যাচাইকরণের পর যদি আপনার কমপ্লেইন সঠিক প্রমাণিত হয়, তবে আমরা নিচের যেকোনো একটি উপায়ে দ্রুত সমাধান দেব:

  • ফ্রি এক্সচেঞ্জ: আমরা সম্পূর্ণ নিজ দায়িত্বে এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে একদম নতুন এবং সঠিক প্রোডাক্টটি পুনরায় পাঠিয়ে দেব।

  • রিফান্ড: আপনি যদি এক্সচেঞ্জ করতে না চান, তবে আপনার পেমেন্ট মেথড অনুযায়ী (বিকাশ/নগদ/ব্যাংক) ৩-৫ কার্যদিবসের মধ্যে রিফান্ড করে দেওয়া হবে। (উল্লেখ্য, ক্যাশ অন ডেলিভারি বা কুরিয়ার চার্জ রিফান্ডযোগ্য নয়)।